কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) সংসদীয় আসনের নাঙ্গলকোট উপজেলায় বাচ্চু মিয়া (৫০) নামে এক বিএনপি নেতাকে হেলমেটধারী একদল দুর্বৃত্ত হকিস্টিক দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে। রবিবার সকাল সাড়ে নয়টার দিকে ওই উপজেলার বটতলী ইউনিয়নের মোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে এ ঘটনা ঘটে।
নিহত বাচ্চু মিয়া ওই ইউনিয়নের সোন্দাইল-অশ্বদিয়া ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোট দিতে যাচ্ছিলেন বাচ্চু মিয়া। কেন্দ্রের অদূরে হেলমেট পরিহিত একদল সন্ত্রাসী তাকে বাঁধা দেয়। এ সময় বাঁধা উপেক্ষা করে কেন্দ্রে যেতে চাইলে বাচ্চু মিয়াকে হকিস্টিক দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে নাঙ্গলকোট হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
আরো পড়ুন: বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হচ্ছে: সিইসি
নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, হামলাকারীদের শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এএম
