চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
চান্দিনায় করোনা জয় করেছেন একটি প্রাইভেট হাসপাতালের চিকিত্সক মো. এনামূল হক। বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহসানুল হক মিলু। তিনি জানান, ঐ চিকিত্সক নিজের শারীরিক অবস্থা বিবেচনা করে গত ১৩ এপ্রিল নিজেই পরীক্ষার জন্য নমুনা দেন। ১৫ এপ্রিল শরীরে করোনা ভাইরাস পজেটিভ আসার পর তাকে ঘরে রেখে পুরো বাড়িটি লকডাউন করে দেই। বাসায় তিনি চিকিত্সা করা অবস্থায় গত ২৩ এপ্রিল তার প্রথম নমুনা সংগ্রহ করি এবং ২৬ এপ্রিল নমুনা টেস্টের রেজাল্ট নেগেটিভ আসে। সেদিনই দ্বিতীয়বার নমুনা সংগ্রহ করি এবং ২৯ এপ্রিল তার দ্বিতীয় টেস্টের রেজাল্টও নেগেটিভ আসে। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ।
