সরকার গার্মেন্ট শ্রমিকদের বেতনভাতা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য তাদের ওপর মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ জারি করা হয়েছে। প্রশ্ন হলো, শিডিউল ব্যাংকের পরিবর্তে মোবাইল ব্যাংক অ্যাকাউন্ট কেন? মোবাইল অ্যাকাউন্ট থেকে তো টাকা ক্যাশ করতে প্রতি হাজারে ১৮ টাকা মাশুল দিতে হয়। স্বল্প আয়ের শ্রমিকরা প্রতি মাসে বেতন তোলার সময় অহেতুক ২০০-৩০০ টাকা মাশুল দেবে কেন? কৃষকরা যদি শিডিউল ব্যাংকে ১০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন, তবে শ্রমিকদের কেন মোবাইল অ্যাকাউন্ট খুলতে বলা? শিডিউল ব্যাংকে শ্রমিকদের বেতনভাতা EFT (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) করতে সমস্যা কোথায়?
মো. আলী হায়দার, ঢাকা
