মানিকগঞ্জে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ২৩:৩৭

করোনার উপসর্গ নিয়ে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে জরিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিকেল চারটার দিকে হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বেউথা এলাকার মৃত আব্দুল আলীর স্ত্রী। তিনি ডায়াবেটিস হাসপাতালের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। নিহতের মেয়ের জামাই আকরাম হোসেন জানান, তার শাশুড়ি ডায়াবেটিসসহ শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। বুধবার সকালে হাসপাতালে আনার পর তার নমুনা সংগ্রহ করা হয় এবং তাকে আইসোলেশনে রাখা হয়। পরে বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আরশ্বাদ উল্লাহ জানান, করোনার উপসর্গ নিয়ে ওই নারী হাসপাতালে আসলে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। পৌরসভার মেয়রের মাধ্যমে বেউথা কবরস্থানে তাকে দাফন করা হয়।

সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দ জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় মোট ৪জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ জনে।

ইত্তেফাক/এসআই