নওগাঁর ধামইরহাটে ওএমএস ও ভিজিডি’র চাল অবৈধভাবে ক্রয় ও মজুদ রাখার অপরাধে ফারুক হোসেন নামে এক ব্যবসায়ীর ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার বিহারীনগর এলাকায় এই ঘটনা ঘটে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মিয়া।
জানা গেছে, বিহারীনগর গ্রামের বাজারের ফারুক হোসেনের তার বাড়িতে সরকারি চাল অবৈধ কিনে মজুদ রেখেছেন এমন তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল তার বাড়ীতে অভিযান চালিয়ে ৬টি বস্তায় ১৮০ কেজি চাল জব্দ করে প্রশাসন।
ধামইরহাট উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান জানান, সরকারি চাল অবৈধভাবে কিনা ও মজুদ রাখার কথা স্বীকার করলে ভ্রাম্যমান আদালতে ফারুক হোসেনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন মিয়া।
ইত্তেফাক/এসআই
