মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আবারও চীনের ভাইরাস বিদ্যার ল্যাবগুলিতে প্রবেশ করতে চীনের কাছে জোড়ালো দাবি জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বকে বোঝা দরকার চীন থেকে কীভাবে কোভিড -১৯ মহামারীর উদ্ভব হয়েছিল সেই সঙ্গে চীনকেও সবকিছু পরিষ্কার করা দরকার।
বুধবার (২৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে পম্পেও বলেন, ‘চীনের এই ভাইরাস আবিষ্কারের জন্যই আজ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্কের উল্লেখযোগ্যভাবে অবনতি হয়েছে। তাদের এই ভাইরাস উদ্ভূত হওয়ার পরই মার্কিন যুক্তরাষ্ট্রে ৫৮ হাজারেরও বেশি মানুষ এবং সারা বিশ্বে প্রায় দুই লক্ষেরও বেশি মানুষ মারা গিয়েছে। ।’
পম্পেও বলেন, ‘চীনে এমন অনেক ল্যাব রয়েছে যেখান থেকে ভাইরাস সংক্রমিত হতে পারে তবে আমরা এখনও জানতে পারিনি তারা পুনরায় এটিকে রোধ করতে কাজ করছে কিনা।’
গত ১৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন যে, চীনের উহানের যে পরীক্ষাগার থেকে এই ভাইরাস উদ্ভব হয়েছিল সেখানে যুক্তরাষ্ট্র করেছে। তবে মঙ্গলবার (২৮ এপ্রিল) ল্যাবটির প্রধান রয়টার্সকে জানিয়েছেন, এই দাবির আসলে কোনও ভিত্তি নেই।
সংবাদ সম্মেলনে পম্পেও বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা এমন দেশগুলোকে সাহায্য করার চেষ্টা করেছি যারা সংক্রামক রোগজীবাণু নিয়ে গবেষণা চালাচ্ছেন। আমরা কেবল চীনেই নয়, আমরা আমাদের জাতীয় স্বাস্থ্য ইন্সটিটিউটগুলি এবং আমাদের সিডিসি থেকে এই জাতীয় ভাইরাসগুলো রোধ করার জন্য চেষ্টা অব্যাহত রেখেছি।
ইত্তেফাক/এসআই
