ওমান, সৌদি আরব ও কাতারের পর এবার ভারত বিরোধী প্রোপাগান্ডাকে মিথ্যা ও ও বিদেশী ষড়যন্ত্র হিসেবে আখ্যা দিল কুয়েত। কুয়েতের এই পদক্ষেপের প্রশংসা করেছে দিল্লি।
গণমাধ্যমের প্রশ্নের জবাবে ভরত সরকারে মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, ‘আমরা কুয়েতের বেসরকারি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যম খেতে ভারতের বিষয়ে কিছু নির্দিষ্ট করে উল্লেখ দেখেছি।কুয়েত সরকারও আমাদের আশ্বাস দিয়েছে। তারা ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি গভীর প্রতিশ্রুতিবদ্ধ। তারা ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোনও হস্তক্ষেপ সমর্থন করে না।
কভিড-১৯ মোকাবিলায় সম্প্রতি কুয়েত সরকারের অনুরোধে জরুরি স্বাস্থ্য সহায়তা প্রদানের জন্য একটি দল দেশটিতে পাঠায় ভারত সরকার। এ সময় কুয়েতে করোনা পরীক্ষার পাশাপাশি দেশটির স্থানীয় স্বাস্থ্য কর্মীদের এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে ভারতের এই সাহায্যকারী দল।
এর আগে, কাতারে ভারতের রাষ্ট্রদূত টুইট বার্তায় বলেছিলেন, ‘এটা স্পষ্ট যে নকল পরিচয় আমাদের সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করতে ভারতে অনিবার্য শক্তি দ্বারা ব্যবহৃত হচ্ছে। দয়া করে বাস্তবতাটি বুঝুন এবং বিভেদ সৃষ্টি করে ষড়যন্ত্রে প্রচেষ্টায় ডুবে যাবেন না।’
ইত্তেফাক/বিএএফ
