রামগতিতে ইউপি সদস্যের করোনা শনাক্ত

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১০:৫৫

লক্ষ্মীপুরের রামগতিতে ইউনিয়ন পরিষদের এক মেম্বারের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কামনাশীস মজুমদার এ তথ্য নিশ্চিত করে জানান, উপজেলার রামগতিরহাট এলাকার ৪৫ বছর বয়সী করোনাভাইরাসে আক্রান্ত স্থানীয় চর গাজী ইউনিয়ন পরিষদের মেম্বার।

 

তার কোন উপসর্গ দেখা না দিলেও করোনা পরীক্ষার জন্য গত দুইদিন আগে তিনি নিজ থেকেই নমুনা দেন। বুধবার রাতে চট্টগ্রাম ভেটিরিনারী এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে।

 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবদুর রহিম জানান, নতুন করে একজন করোনায় আক্রান্ত শনাক্ত হওয়ায় রামগতিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে। এর আগে চার জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। আক্রান্ত এই ইউপি মেম্বারকে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হবে বলে তিনি জানান।

 

ইত্তেফাক/এএম