সম্প্রতি গাজীপুর জেলার শ্রীপুরের বহুল আলোচিত প্রবাসীর স্ত্রী ও তিন সন্তানকে গলাকেটে হত্যা হত্যার ছয় দিন পর শ্রীপুর থানার দুই পুলিশ পরিদর্কশক সহ ৩ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন, শ্রীপুর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) মো. তারিকুজ্জামান, ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার সোহেল রানা, মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আবু জাফর মোল্লা ।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর সার্কেল এএসপি মোঃ আল মামুন।
আরও পড়ুন : কেরানীগঞ্জে জামায়াত নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ, শিশু নিহত
উল্লেখ্য, ইন্সপেক্টর খন্দকার সোহেল রানা চলতি বছরের মার্চে প্রথম সপ্তাহে শ্রীপুর মডেল থানায় যোগদান করেন।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল বৃহস্পতিবার নিজ বাসায় মালয়েশিয়া প্রবাসি কাজল মিয়ার স্ত্রী স্মৃতি (৪০),মেয়ে নুরা আক্তার (১৬) ও হাওয়ারিন (১১) এবং প্রতিবন্ধী ছেলে ফাদিল আহম্মেদকে (৮)গলা কেটে হত্যা করা হয়।
ইত্তেফাক/এমআরএম
