কক্সবাজারের পেকুয়া উপজেলা রাজাখালী মাতবর পাড়ায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে আবদুল্লাহ আল ফারুক (২৫) নামের এক কর্মী নিহত হয়েছেন।এসময় আহত হয়েছেন দুইজন।
রবিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরো গুরুতর আহত হয়েছেন আবু তালেব (৩৮) ও আবু নাসের (৩৫) মাতব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই সংঘর্ষ হয়।
নিহত ছাত্রলীগ কর্মীর ফারুক রাজাখালী উলুদিয়া পাড়ার আবুল কালামের ছেলে আহতদের বাড়ি একই এলাকায় এবং তারা ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া উপজেলা সরকারি হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডা. মুজিবুর রহমান।
আরও পড়ুনঃ হিরো আলমের ভোট বর্জন
পেকুয়া থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘রাজাখালী মাতবর পাড়া ভোট কেন্দ্রে বাহিরে বিএনপি আওয়ামী লীগ সংঘর্ষে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন।’
ইত্তেফাক/কেকে
