গোয়ালন্দ ও ডামুড্যায় ৫ জন করোনা রোগী শনাক্ত

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৮:৩৩

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে কর্মরত বাংলাদেশ আভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশন  (বিআইডব্লিউটিসি) আরও তিনজন কর্মী করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ওই প্রতিষ্ঠানের মোট পাঁচজন করোনায় আক্রান্ত হলেন। বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

অপরদিকে ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের দুইজন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এক জরুরি বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেখ মো. মোস্তফা খোকন। 

আরও পড়ুন: ৬ বছরের শিশু ধর্ষণের শিকার, ধর্ষক গ্রেফতার

জানা গেছে, আক্রান্ত দুইজন সম্প্রতি ঢাকা থেকে এসেছেন। এ নিয়ে ডামুড্যায় আক্রান্ত রোগী সংখ্যা দাঁড়ালো পাঁচজন।

ইত্তেফাক/এসি