কাউখালীতে দুস্থ কল্যাণ সংস্থার খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ১৯:১১

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির প্রতিষ্ঠিত দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে কাউখালী উপজেলায় করোনা ভাইরাসের কারেণ পবিত্র রমজান মাসে ঘরে থাকা বিভিন্ন পেশার কর্মহীন পরিবারের মাঝে দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে কাউখালীর সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সংস্থার খাদ্যসামগ্রী বিতরণ করেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয়পার্টির সহ-সভাপতি আবু সাঈদ মিঞা মনু, কাউখালী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, ইউপি চেয়ারম্যান এলিজা সাঈদ ঝুমুর। এ সময় জাতীয়পার্টির (জেপি) নেতৃবৃন্দ এবং ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরকেজি