হাতীবান্ধায় জুতার বাক্সে ২শ গোখড়া ছানা 

আপডেট : ০১ মে ২০২০, ০২:৪৭

হাতীবান্ধা উপজেলায় একটি জুতার দোকান থেকে ২শ টি বিষাক্ত গোখড়া ছানা উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধারের পর ছানা গুলো পিটিয়ে মেরে ফেলেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে উপজেলার বড়খাতা বাজারের রেলগেট এলাকায় সাফল্য সু-স্টোর নামে এক জুতার দোকানের জুতার বাক্স থেকে ছানাগুলো উদ্ধার করা হয়।

ওই দোকানের মালিক বাদশা মিয়া জানান, করোনার কারেণ মাস খানেক হলো দোকান বন্ধ ছিলো। তবে দোকান পরিষ্কার করার জন্য যখন দোকান খুলে জুতার বাক্স পরিষ্কার করতে শুরু করি। হঠাৎ দেখে চমকে উঠি। জুতার বাক্সে ২শ গোখড়া। এ সময় স্থানীয়রা দ্রুত তা বের করে পিটিয়ে মেরে ফেলেন।

বাড়খাতা ইউনিয়নের ইউপি সদস্য আব্দুস সাত্তার জানান, লকডাউনে দোকানের ভিতর সাপের গোডাউন হয়েছে। তবে শুনেছি ছানা গুলো পিটিয়ে মারা হলেও তাদের মাকে পাওয়া যায়নি। ওই দোকানের মালিককে সব কিছু পরিষ্কার করেই তবে দোকান খুলতে বলা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি