গাংনীতে অগ্নিদগ্ধ গৃহবধূর মৃত্যু

আপডেট : ০১ মে ২০২০, ১১:১৫

গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামে অগ্নিকাণ্ডে দগ্ধ আফিয়া খাতুন (৩৫) নামের এক গৃহবধূ তিন দিন পর মারা গেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গৃহবধূ আফিয়া বাওট গ্রামের মধ্য পাড়ার আশরাফুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, আফিয়া গত রবিবার বিকেলে রান্না ঘরে অগ্নিদগ্ধ হন।পরে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেয়। সেখানে তার শরীরের অবনতি দেখা দিলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার  জন্য সেখান থেকে তাকে ঢাকায় পাঠানো হয়।তিন দিন মৃত্যুর সাথে পাঞ্ছা লড়ে বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আফিয়ার স্বামী আশরাফুল ইসলাম জানান, আফিয়া মৃগি রোগে ভুগছিল। আগুন এবং পানির সংস্পর্শে গেলে এ রোগ বৃদ্ধি পায়। তাই রুটি তৈরীর সময় আগুনের পাশে যাওয়ার কারণে এ ঘটনা ঘটে।

ইত্তেফাক/এমআরএম