মাগুরায় স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

আপডেট : ০১ মে ২০২০, ১৯:১৩

মাগুরায় এক স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় চারজন করোনায় আক্রান্ত হলো। আক্রান্ত স্বাস্থ্যকর্মী মাগুরা জেলার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট। শুক্রবার তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। ফলে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টার লকডাউন করা হয়েছে। 

গত ২৫ এপ্রিল বাঘারপাড়ার বাসিন্দা একজন ইমাম করোনার লক্ষণ নিয়ে উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর পাঠানো হয়। পরদিন তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এরপর তাকে চিকিৎসাদানকারী ওই হাসপাতালের ১৬ জন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে আজ স্বাস্থ্যকর্মীর পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে।

আরো পড়ুন : কৃষিতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে : কৃষিমন্ত্রী

মাগুরা সিভিল সার্জন  ডা. প্রদীপ কুমার সাহা জানান, শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক মেডিকেল টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হয়েছেন। তার কোয়ার্টারে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি বর্তমানে সুস্থ আছেন।

ইত্তেফাক/ইউবি