একাদশ সংসদ নির্বাচনে যশোর-৬ কেশবপুর সংসদীয় নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ দলীয় প্রার্থী ও সাবেক শিক্ষান্ত্রী এ, এস, এইচ, কে, সাদেকের স্ত্রী ইসমাত আরা সাদেক ১ লাখ ৫৪ হাজার ৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কেশবপুরের সহকারী রিটার্নিং অফিসার ইউএনও মিজানুর রহমান ঘোষিত ফলাফল অনুযায়ী ৭৯টি কেন্দ্রের মধ্যে সব কয়টির ফলাফলে ইসমাত আরা সাদেক (নৌকা) পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৫৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবুল হোসেন আজাদ (ধানের শীষ) ৫ হাজার ৫৪৮ ভোট পেয়েছেন।
আরো পড়ুন: নাটোর-৩: বেসরকারি ফলে জয়ী জুনাইদ আহমেদ পলক
ইত্তেফাক/বিএএফ
