চীনে শুক্রবার নতুন করে মাত্র এক জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। যা এর আগের দিন ছিল ১২ জন। শনিবার চীনের ন্যাশনাল হেলথ কমিশনের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, নতুন করে আক্রান্ত এক জন চীনের বাইরে থেকে আসা। তবে চীনের অভ্যন্তরীন কেউ নতুন করে করোনায় আক্রান্ত হয়নি বলে জানা গেছে।
চীনে উপসর্গহীন করোনায় আক্রান্তদের জন্য আলাদা তালিকা করা হয়। সেই তালিকায় দেখা গেছে, উপসর্গহীন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ জন। যা এর আগের দিন ছিল ২৫ জন।
চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। দেশটিতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮৭৫ জন । মারা গেছেন ৪ হাজার ৬৩৩ জন।
ইত্তেফাক/এআর
