ঝড়ে উড়ে গেল করোনা হাসপাতাল

আপডেট : ০২ মে ২০২০, ১৮:১৫

কাতারে প্রবল ঝড়ে উড়ে গেছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় তৈরি হাসপাতাল।ফলে লণ্ডভণ্ড হয়ে গেছে হাসপাতালটি। 

শুক্রবার রাজধানী দোহার উত্তরে উম্মে সালাল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, দুই সপ্তাহ আগে সালাল এলাকায় একটি মাঠে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ঐ অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়।

হাসপাতাল উড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওর ফুটেজে দেখা যায়, প্রবল ঝড়ো হাওয়ায় হাসপাতালটির ছাদ ও অনেক যন্ত্রপাতি উড়ে গেছে। ছাদ উড়ে গিয়ে পড়েছে একটি গাড়ির উপর। অনেককে ঘটনাস্থল থেকে দৌড়ে নিরাপদ স্থানে যেতে দেখা গেছে। ঝড়ো হাওয়ায় সঙ্গে প্রবল বৃষ্টিও হয়।

কাতারে এখন পর্যন্ত ১৩ হাজার ৪০৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ১০ জন।

ইত্তেফাক/জেডএইচ