পাবনা-১ আসনে (সাঁথিয়া ও বেড়া আংশিক) বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন অ্যাড. শামসুল হক টুকু। বেসরকারি ফলাফলে দেখা যায়, তিনি ২ লাখ ৮৮ হাজার ৯ শত ৯২ ভোট পেয়েছেন।
অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী গণফোরামের আবু সাইয়িদ ধানের শিষ প্রতীক নিয়ে ১৫ হাজার ৩ শত ৯১ ভোট পান।
এই আসনের বর্তমান সংসদ সদস্য শামসুল হক টুকু ২০০৮ সালে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন পেয়ে জামায়াতের সাবেক আমীর মতিউর রহমান নিজামীকে পরাজিত করেন। পরে সরকারের বিদ্যুৎ-জ্বালানি ও পরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হন। এরপর ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে মনোনয়ন পেয়ে বিদ্রোহী প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদকে পরাজিত করে বিজয়ী হন। অবশ্য এ আসন হতে ১৯৭০ ও ১৯৯৬ সালে অধ্যাপক ড. আবু সাইয়িদ বিজয়ী হয়েছিলেন।
আরো পড়ুন: নির্ধারিত সময়ের আগেই থ্রিজি ও ফোরজি সেবা চালু
রবিবার সকাল ৮ টায় সারাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ চলকালে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত ১৬ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
ইত্তেফাক/জেডএইচ
