স্পোর্টস ডেস্ক
করোনা ভাইরাসের কারণে ইতিমধ্যেই ফরাসি, বেলজিয়ান আর ডাচ লিগ বাতিল হয়ে গেছে। তবে ইংলিশ ফুটবল সে পথে হাঁটবে না বলেই সাফ জানিয়ে দিয়েছে। টটেনহ্যাম হটস্পার কোচ হোসে মরিনহোও ফুটবল সম্পৃক্ত সবার আর দর্শকদেরও মঙ্গল দেখছেন এই সিদ্ধান্তেই। লিগ আবারও মাঠে ফেরানোর লক্ষ্য নিয়ে ইংল্যান্ডের প্রথম সারির দলগুলো আলোচনায় বসছে আগামী শুক্রবার। মৌসুমটাকে কী করে শেষ করা যায় তাই হবে আলোচনার কেন্দ্রবিন্দু। স্কাই স্পোটর্সকে দেওয়া এক সাক্ষাত্কারে মরিনহো জানান, মৌসুমটাকে শেষ করলেই ভালো হবে সবার।
তিনি বলেন, ‘আমরা যদি লিগের বাকি নয়টি ম্যাচ খেলতে পারি, তবে আমাদের প্রত্যেকের জন্য ভালো হবে। এটি ফুটবল ও প্রিমিয়ার লিগের জন্য ভালো হবে।’ মৌসুম শুরু হলেও ভ্যাকসিন আবিষ্কারের আগ পর্যন্ত দর্শকদের মাঠে আসার অনুমতি মিলছে না। মরিনহোর বিশ্বাস, দর্শকরা মাঠে না থেকেও থাকবেন এ সময়ে।
