লোহাগাড়ায় স্বাস্থ্য পরিদর্শকের করোনা শনাক্ত

আপডেট : ০২ মে ২০২০, ২২:০০

লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা

লোহাগাড়া উপজেলায় প্রথমবারের মতো করোনা রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক হিসেবে কর্মরত।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান, কয়েক দিন আগে স্ত্রীসহ ঐ ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামের ফৌজদারহাটস্থ বিআইটিআইডিতে পাঠানো হয়। শুক্রবার রাতে তার পজিটিভ ও তার স্ত্রীর নেগেটিভ রিপোর্ট আসে। লোহাগাড়ায় এই পর্যন্ত ৯৯ জনের করোনা পরীক্ষা হয়। এদের মধ্যে ৭৬ জনের প্রাপ্ত রিপোর্টে এক জন ছাড়া সবাই করোনা নেগেটিভ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌছিফ আহমেদ জানান, করোনা আক্রান্ত স্বাস্থ্য পরিদর্শক লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে যে ভবনে থাকেন পুরো ভবনটি লকডাউন করা হয়েছে।