চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
চৌমুহনী শহরসহ বেগমগঞ্জে ছয় জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গ্রামের বাড়িতে গিয়ে দু্ই জন মারা গেছেন। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, করোনা ভাইরাসে বেগমগঞ্জে ছয় জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুই জন চৌমুহনী শহরের চৌরাস্তা সংলগ্ন আপন নিবাস আবাসিক এলাকায়, অপর জন শহরের কলেজ রোডস্থ নিত্যানন্দ কমপ্লেক্সে। অপর তিন জন বেগমগঞ্জ উপজেলার মির্জানগর, রঘুরামপুর ও রামপুর গ্রামের। আক্রান্ত এলাকা পুরোপুরি লকডাউন করা হয়েছে। তবে কলেজ রোডস্থ নিত্যানন্দ কমপ্লেক্সে অবস্থিত সোনালী ব্যাংক শাখাসহ পুরো কমপ্লেক্স লকডাউন করা হয়েছে। এ ছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত অপর দুই জনকে নোয়াখালী জেলা আইসোলেশনে পাঠানো হয়েছে।
