ঝিনাইদহ সদর হাসপাতালে ডক্টরস সেফটি বুথ স্থাপন

আপডেট : ০২ মে ২০২০, ২২:০২

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে বন্ধু সংগঠন রাইট ফ্রেন্ডস সোসাইটি ও ব্যাচ ’৯৮-এর (কাঞ্চননগর স্কুল) যৌথ উদ্যোগে ঝিনাইদহ সদর হাসপাতালের ফ্লু কর্নারে একটি ডক্টরস সেফটি বুথ স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে বুথটিতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হয়। ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আয়ুব আলী, আরএমও ডা. অপূর্ব কুমার সাহাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। করোনা আতঙ্কের মধ্যে হাসপাতালে সেবা নিতে আসা কোনো রোগীর মাধ্যমে যাতে হাসপাতালের চিকিত্সক, সেবিকা ও অন্যরা ঝুঁকির মধ্যে না পড়েন এবং রোগীরাও যাতে সুরক্ষিত থাকেন, সেজন্য এ চেম্বার চালু করা হয়েছে।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম ডক্টরস সেফটি বুথ স্থাপন করার জন্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।