ইত্তেফাক রিপোর্ট
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিত্সক, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট ও অন্য স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করেছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)। গতকাল শনিবার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)’র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম নাসির উদ্দিনের কাছে সুরক্ষা সরঞ্জাম তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন বিএমএর কোষাধ্যক্ষ ডা. মো. জাহিদ হোসেন, যুগ্ম-মহাসচিব ডা. মো. কামরুল হাসান (মিলন), বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. শাহরিয়ার নবী শাকিল, দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ডা. মো. জাবেদ এবং ঢাকা মেডিক্যাল কলেজ ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. রবীন্দ্রনাথ সরকার, সহকারী অধ্যাপক ডা. এ এইচ এম আফজালুল হক রানা প্রমুখ।
