সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
করোনা দুর্যোগে যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে কী-না তা খতিয়ে দেখতে সোনারগাঁও উপজেলায় অবস্থিত কয়েকটি গার্মেন্টস কারখানায় অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন। তবে এ অভিযানে কাউকে জরিমানা না করে সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। উপজেলার চৈতী কম্পোজিট গার্মেন্টস কারখানায় অভিযান পরিচালনাকালে কর্তৃপক্ষকে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে আরো বেশি মনোযোগী ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে এক টেবিলে একের অধিক মানুষ না বসা, একজন থেকে অপরজনের কমপক্ষে তিন ফুট দূরত্ব বজায় রাখাসহ বিভিন্ন দিকনির্দেশনা দেন আল মামুন। কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সাজ্জাদুল হাসানের নেতৃত্বে ৪৫ এলএলআরএসর একটি ব্যাটালিয়ন দল, চৈতী গ্রুপের পরিচালক মেজবাউল আলম চৌধুরী ও জিএম মিজানুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা।
