নেত্রকোনার পূর্বধলায় শনিবার (২ মে) নতুন করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ডাক্তারসহ আরও ৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে।
শনিবার রাত ১১টায় এ তথ্য নিশ্চিত করেছেন পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. হাবীবুর রহমান।
আক্রান্তরা হলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. মোজাফ্ফর হোসেন (২৭), ইমারজেন্সী এটেন্ডেন্স জুলেখা আক্তার (৩৯),ডেমিয়েন ফাউন্ডেশনের স্টাফ ফকরুল ইসলাম (২৮), পূর্বধলা উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার গৃহপরিচারীকা রমিজা বেগম (৩১) ও ড্রাইভার দুলাল মিয়া (৪২)।
আরও পড়ুনঃ করোনা ভাইরাসে বিভিন্ন দেশে ৪২০ বাংলাদেশির মৃত্যু
এ নিয়ে এ পর্যন্ত পূর্বধলা উপজেলায় দুই চিকিৎসকসহ মোট ৭ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আগের করোনা শনাক্ত দুই চিকিৎসক ডা. আজহারুল ইসলাম ও ডা. ধ্রুব সাহা রায় পুরোপুরি সুস্থ হয়েছেন।
গেল ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ৫ জন মৃত্যুবরণ করেছেন। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৫৫২ জন। এ নিয়ে করোনাভাইরাসে মৃত্যু ১৭৫ ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯০ জনে।
ইত্তেফাক/ এমএএম
