পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুখ্যাত মাদকব্যবসায়ী নিহত   

আপডেট : ০৩ মে ২০২০, ১২:৪৯

চাটখিল উপজেলার খিলপাড়া এলাকায় গত শনিবার গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ কুখ্যাত মাদকব্যবসায়ী সায়েম ফিরোজ (৪১) নিহত হন। তিনি চাটখিল উপজেলার পশ্চিম গোবিন্দপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। 

পুলিশ ঘটনাস্থল থেকে ২টি দেশি পিস্তল, ১৫ রাউন্ড কার্টুজ ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। বন্দুকযুদ্ধে পুলিশের ২ কর্মকর্তা এসআই জসিম, এমরান আলী ও কনস্টেবল শাহজাহান আহত হয়েছেন।

চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকের চালান ধরার জন্য পুলিশ রাত আনুমানিক দেড়টার দিকে খিলপাড়া দিকে গেলে মাদকব্যবসায়ী ফিরোজ এবং তার লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি করে। ফিরোজ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় ফিরোজের সহকর্মীরা পালিয়ে যায়। ফিরোজকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। ফিরোজের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় ৩টি মামলা হয়েছে।

ইত্তেফাক/আরকেজি