মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসের ৭ জনসহ জেলায় নতুন করে রবিবার আরও ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এর মধ্যে স্বাস্থ্য বিভাগের ১৪ জনসহ ২৭ জন শনাক্ত হলো। এতে শতাধিক বাড়ি লকডাউন করা হয়েছে। জেলায় এপর্যন্ত করোনা শনাক্ত হলো ১৬৪ জনের। করোনায় মারা গেছেন এদের মধ্য থেকে ৭ জন।
বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, ১ মে পাঠানো ৬৬ জনেরই রিপোর্ট এসেছে। এছাড়া ৩০ এপ্রিলের পেন্ডিং ১ জনসহ ৬৭ জনের রিপোটে ৫২ জনের পজেটিভ এবং ১৫ জনের নেগেটিভ। বাকী ৫ জন পজেটিভ এসেছে ফলোআপ রোগীর।
এছাড়া রবিবার সকালে ১১৮ জনের নমুনা নিপসমে পাঠানো হয়েছে। তবে এখন আইইডিসিআর-এ পেন্ডিং থাকা ২৮ এপ্রিলের রিপোর্ট এসে পৌছেনি।
জেলায় এপর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ৯৪৬টি। ৭৬৬ টির রিপোর্ট পাওয়া গেছে।
ইত্তেফাক/এমআরএম
