কিমের আবির্ভাবের পরেই দ. কোরিয়া সীমান্তে 'গোলাবর্ষণ'   

আপডেট : ০৩ মে ২০২০, ১৪:৩৯

উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে।  দক্ষিণ কোরিয়ার সামরিক সূত্র জানায়, রবিবার উত্তর কোরিয়া অসামরিকীকরণ অঞ্চলে কয়েক দফা গুলি ছুঁড়ে। এর জবাবে পালটা গুলি চালায় দক্ষিণ কোরিয়া।   

তিন সপ্তাহের অনুপস্থিতির  উত্তর কোরীয় নেতা কিম জং উনের প্রকাশ্যে আসার একদিন পর দুই দেশের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটলো। 

জয়েন্ট চিফস অব স্টাফের(জেসিএস) এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার গার্ড পোস্ট লক্ষ্য করে উত্তর কোরিয়ার গুলি চালানোর পর সিউলের পক্ষে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।  

জেসিএস বলছে, তারা এ ঘটনার কারণ জানতে সামরিক হটলাইনের মাধ্যমে উত্তর কোরিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। 

উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে ১৯৫০ সালে যুদ্ধ শেষ হয়। কিন্তু এরপর থেকে উভয় দেশ কার্যত যুদ্ধাবস্থাতেই রয়েছে।

সামরিক উত্তজনা কমাতে ২০১৮ সালে উভয়পক্ষে একটি চুক্তি সম্পন্ন হয়। কিন্তু চুক্তির অধিকাংশ শর্তই  উত্তর কোরিয়া। মেনে চলছে না বলে অভিযোগ উঠে। 

ইত্তেফাক/এসআর