চিওড়া আনন্দ সংঘের খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ০৩ মে ২০২০, ১৬:১৪

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া আনন্দ সংঘের উদ্যোগে চিওড়া, কনকাপৈত এবং নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের গরিব, অস্বচ্ছল ও কর্মহীন ২১১ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী ও লিফলেট বিতরণ করা হয়েছে। 

রবিববার বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়ক সফিউল ইসলাম জিয়া, সমন্বয়ক আবদুল্লাহ পারভেজ, কেএম ফয়সাল আহাম্মদ, জাহাঙ্গীর হোসেন, আবদুল্লাহ আল মামুন, টিম লিডার নাজমুল হোসেন, ফার্মাসিস্ট এস এম জাকির হোসাইন, সাইদুল হক, রেজাউল করিম, সালাহউদ্দিন খান রাজিব, মো. হোসাইন, নাইমুল ইসলাম, মো. বিজয়, ডা. আবদুল হালিম, নাইমুর রহমান নাহিম, সদস্য মেহরাব হোসেন, ফরহাদ হোসেন, জামাল চৌধুরী, শেখ রাসেল, সাহাবুদ্দিন ও মোশাররফ হোসেন।  

আরও পড়ুন: দোকানের সামনে মল ত্যাগের প্রতিবাদ করায় মুদি দোকানিকে পিটিয়ে হত্যা

এসময় আবদুল্লাহ পারভেজ বলেন, যেকোনো সঙ্কটে আমরা মানুষের পাশে থাকবো।

চিওড়া আনন্দ সংঘের প্রধান সমন্বয় সফিউল ইসলাম জিয়া বলেন, যারা এই কাজে সহযোগিতা করেছেন তাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

ইত্তেফাক/এসি