দেবিদ্বারে মা-মেয়েসহ আরও ৫ জন করোনা আক্রান্ত

আপডেট : ০৩ মে ২০২০, ১৮:৫৬

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় মা-মেয়েসহ আরও পাঁচজন করোনা শনাক্ত হয়েছেন। রবিবার দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজে নতুন স্থাপিত আরটিপিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ১৮টি নমুনার মধ্যে পাঁচটি পজেটিভ এসেছে। এ নিয়ে দেবিদ্বার উপজেলায় করোনা পজেটিভ শনাক্ত হয়েছেন ২০ জন। 

নতুন শনাক্ত হওয়া পাঁচজন হলেন- বৃহস্পতিবার মারা যাওয়া নিউমার্কেটের পান বাজারের ‘শঙ্কর হোমিও হলের স্বত্বাধিকার ডা. সুকুমার চন্দ্র দেবের পরিবারের তিন সদস্য, তার দোকানের কর্মচারী এবং বাসার এক ভাড়াটিয়া।

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আহাম্মদ কবীর জানান, কুমিল্লা মেডিকেল কলেজে নতুন স্থাপিত আরটিপিসিআর ল্যাব থেকে প্রাপ্ত ১৮টি নমুনার মধ্যে পাঁচটি পজেটিভ ও ১৩টি নেগেটিভ পাওয়া গেছে। পজিটিভ সবগুলোই মৃত সুকুমার চন্দ্র দের সাথে সম্পর্কিত। এদের মধ্যে তার পরিবারের সদস্য, ভাড়াটিয়া ও কর্মচারী রয়েছেন। তাদের দোকান ও বাসা আগে থেকেই লকডাউন করা আছে। 

ইত্তেফাক/ইউবি