তিন বার আত্মহত্যা করতে চেয়েছিলেন শামি

আপডেট : ০৩ মে ২০২০, ২১:১৬

স্পোর্টস ডেস্ক

২০১৭ সালের কথা। চোটের সঙ্গে লড়াই শেষে মাত্র ফিরেছেন ভারতের মোহাম্মদ শামি। সঙ্গে সঙ্গেই শুরু হয় পারিবারিক টানাপোড়েন। ২০১৮ সালের মার্চে হত্যা চেষ্টা, নৃশংসতা ও নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছিলেন তার স্ত্রী হাসিন জাহান। এরপর সেই বছরের আইপিএলের কদিন আগে সড়ক দুর্ঘটনার শিকার হলেন।

সব মিলিয়ে সে সময় একেবারে ভেঙে পড়েছিলেন ডানহাতি এই পেসার। তিনবার আত্মহত্যারও চেষ্টা করেছিলেন। তিনি বলেন, ‘২০১৫ সালের বিশ্বকাপে চোট পাওয়ার পর ১৮ মাস লেগেছিল সম্পূর্ণ সেরে উঠতে। সেটা ছিল আমার জীবনের সবচেয়ে কষ্টকর ও কঠিন সময়। এরপরই শুরু হলো পারিবারিক সমস্যা। আইপিএলের (২০১৮ সালের) ১০-১২ দিন আগে অ্যাকসিডেন্ট করলাম। হাল ছেড়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম, যদি আমার পরিবার আমাকে সমর্থন না করে আমি ঘুরে দাঁড়াতে পারব না। মানসিকভাবে এতই ভেঙে পড়েছিলাম যে ঐ সময় আমি তিনবার আত্মহত্যা করার কথা চিন্তা করেছিলাম।’

সেসব দিন পেছনে ফেলে শামি হয়ে ওঠেছেন ভারতের বোলিং আক্রমণের অন্যতম সেরা অস্ত্র। ৪৯ টেস্ট, ২৭.৩৬ গড়ে নিয়েছেন ১৮০ উইকেট। ৭৭ ওয়ানডেতে ২৫.৪২ গড়ে তার উইকেট ১৪৪টি। ১১ টি-টোয়েন্টিতে ১২ উইকেট।