সরাইলে তুচ্ছ ঘটনায় শিশুহত্যা

আপডেট : ০৩ মে ২০২০, ২১:২২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে সরাইলে মো. মহিউদ্দিন নামের সাত বছরের এক শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এ ঘটনায় মো. কবির নামের এক প্রতিবেশিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বাড়ির পাশের বিল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সরাইল থানার ওসি নাজমুল আহমেদ জানান, কবির মিয়ার গরুর ঘাস রাখাকে কেন্দ্র করে ঐ শিশুর পরিবারের সঙ্গে বিরোধ দেখা দেয়। প্রতিশোধ নিতে শিশুটিকে হত্যা করা হয় বলে কবির স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।