শাহজাদপুরে সংঘর্ষে নিহত এক

আপডেট : ০৩ মে ২০২০, ২১:২৩

আহত ৩০

সিরাজগঞ্জ প্রতিনিধি

শাহজাদপুর উপজেলার পারকোলা গ্রামে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে রবিবার দুই গ্রুপের সংঘর্ষে এক জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আলী আজগার (৬০) এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

শাহজাদপুর উপজেলার নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ শামছুজ্জামান জানান, আধিপত্য বিস্তার নিয়ে পারকোলা গ্রামের বর্তমান পৌর কাউন্সিলর বেলাল হোসেনের সঙ্গে সাবেক কাউন্সিলর পীযূষ কুমারের দীর্ঘদির ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে রবিবার সকালে দুই গ্রুপ দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেলাল গ্রুপের ৬০ বছরের আজগার আলী নিহত হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানিয়েছে, সংঘর্ষে নিহত আজগার আলীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।