কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজার কয়েদির মৃত্যু

আপডেট : ০৩ মে ২০২০, ২২:২৭

গাজীপুর প্রতিনিধি

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মারা যাওয়া ঐ কয়েদির নাম রমজান আলী (৬০)। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলী এলাকার বাসিন্দা।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এর জেলার উম্মে সালমা জানান, কয়েদি রমজান আলী গতকাল অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে প্রথমে কারা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক রমজান আলীকে মৃত ঘোষণা করেন। তিনি উচ্চ রক্তচাপ ও অ্যাজমাজনিত রোগে ভুগছিলেন। রমজান আলী সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিল। ২০০৩ সালের ২৭ জুন থেকে তিনি এ কারাগাারে বন্দি ছিলেন।