ঠাকুরগাঁও-২ আসনে ১০৪টি কেন্দ্রের ফল ঘোষণা হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলার ৫৪টি কেন্দ্রের ফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং অফিসার মাসুদুর রহমান মাসুদ। হরিপুর উপজেলার ৫০টি কেন্দ্রের ফল ঘোষণা করেছেন সহকারী রিটার্নিং অফিসার এম জে আরিফ বেগ।
মো. দবিরুল ইসলাম নৌকা প্রতীকে ২ লাখ ২৪ হাজার ৩শ ১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রতীক নিয়ে জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল হাকিম পেয়েছেন ৪ হাজার ৩শ ২৮, গোলাপ ফুল ৭২৪ ভোট, হাতপাখা ৮২০ ভোট পেয়েছে।
আরও পড়ুনঃ লাইভ: বিরোধীজোট ও স্বতন্ত্র ৪০ প্রার্থীর ভোট বর্জন
আসনটিতে ২ লাখ ৭৩ হাজার ৪শ ১৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৯ হাজার ২১ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৪ হাজার ৩শ ৯৩ জন।
ইত্তেফাক/কেকে
