ফুলবাড়ীয়ায় করোনা আক্রান্ত এক শ্রমিক

আপডেট : ০৩ মে ২০২০, ২২:৩৪

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় এক শ্রমিক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার নাম কামাল হোসেন (৪৫)। তিনি টঙ্গীতে একটি চালের দোকানে শ্রমিক হিসাবে কাজ করতেন বলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ।

 

তিনি জানান, টঙ্গী থেকে বাড়ীতে এসে কামাল হোসেন তার শরীরে কোরোনা ভাইরাসের লক্ষণ বুঝতে পারেন। শনিবার তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রবিবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।
 
উল্লেখ্য, এ উপজেলায় একজন মেডিকেল এ্যাসিস্ট্যান্সসহ দুইজন করোনায় আক্রান্ত হলেন।

 

ইত্তেফাক/এএম