কাপাসিয়ায় ৩৯ বেদে পরিবারকে খাদ্যসহায়তা দিলেন পুলিশ সুপার

আপডেট : ০৪ মে ২০২০, ০০:৪২

গাজীপুরের কাপাসিয়া উপজেলাধীন তরগাঁও এলাকায় বানার নদীর তীরে ও ছোটো নৌকায় ঝুপড়ি বানিয়ে পরিবার-পরিজন নিয়ে অবস্থান করছে বেশ কিছু বেদে পরিবার। কর্মহীন ও বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে খাদ্যসংকটে মানবেতর জীপন যাপন করছে এসব বেদে পরিবার।

গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার তাদের দুরবস্থার কথা জানতে পেরে খাদ্যসহায়তা নিয়ে এগিয়ে এসেছেন। গতকাল রবিবার বিকালে কাপাসিয়ার তরগাঁও খেয়াঘাটপাড়ে বেদেবহরের কাছে গিয়ে তাদের খোঁজ-খবর নেন। এ সময় তিনি তাদের ৩৯টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করেন। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, দুই লিটার তেল, এক কেজি পেঁয়াজ, লবণ এক কেজি ইত্যাদি।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার ও কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম?