রাশিয়ায় একদিনে রেকর্ড আক্রান্ত ১০,৬৩৩ 

আপডেট : ০৪ মে ২০২০, ১০:২৩

প্রাণঘাতী করোনা ভাইরাসে রাশিয়ায় একদিনে নতুন করে রেকর্ড ১০ হাজার ৬৩৩ জন আক্রান্ত হয়েছে। এনিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩৪ হাজার ৬৮৭ জন। 

সেইসঙ্গে দেশটিতে গত ২৪ ঘন্টায় ৫৮ জনের মৃত্যু হয়েছে।  মোট মৃতের সংখ্যা ১ হাজার ২৮০ জন।

রাশিয়া ইউরোপের একমাত্র দেশ যেখানে নতুন করে সংক্রমন বাড়ছে। তবে সরকারী হিসাবে সংক্রমণের তুলনায় মৃত্যুর হার ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রের মতো দেশের তুলনায় কম। 

মস্কোর মেয়র সের্গেই সোবানিন বলেছেন, রাজধানীতে মহামারির সংক্রমন সর্বোচ্চ পর্যায় অতিক্রম করেনি। মস্কোয় নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ৯৪৮ জন এবং মোট আক্রান্ত ৬৪ হাজার ৬০৬ জন।

 রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘পরিস্থিতি অত্যন্ত জটিল’ হয়ে উঠছে। 

ইত্তেফাক/এসআর