গুরুকে হিগুয়েইনের গোল উত্সর্গ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২০:১৬

স্পালের বিপক্ষে গোল করে নয় ম্যাচের গোলখরা কাটিয়েছেন এসি মিলানের আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েইন। তার গোলে ভর করে ২-১ ব্যবধানে জিতে পাঁচ ম্যাচের জয়খরা কাটায় তার দলও। এমন অমূল্য গোলটি কোচ জেনারো গাত্তুসোকে উত্সর্গ করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ম্যাচ শেষে দাজন কে হিগুয়েইন বলেন, ‘এটা স্বাভাবিক যে ভক্তরা আমার কাছে একটু বেশি আশা করে। আমি মিলানে এসেছিলাম কারণ এখানকার প্রকল্পে আমি মুগ্ধ হয়েছিলাম এবং আমি এমনই খেলা চালিয়ে যেতে চাই।’ জয়সূচক গোলটি কোচকে উত্সর্গ করে হিগুয়েইন জানান,‘গাত্তুসো সবসময়ই আমাকে সমর্থন দিয়েছে এবং সবার উপরেই সে সত্ ছিলো। এই গোলটা তার জন্য। এখন আমাদের সামনে আছে সুপারকোপা, এটা মৌসুমের প্রথম শিরোপা এবং আমরা এটা জয় করতে চাই।’