পাঁচবিবিতে আরো ১ জনের করোনা শনাক্ত

আপডেট : ০৪ মে ২০২০, ১৫:৪৩

জয়পুরহাটের পাঁচবিবিতে নতুন করে আরো একজনের (২০) করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ সোমবার (৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা। করোনা আক্রান্ত ওই ব্যক্তি কয়েক দিন আগে গাজীপুর থেকে গ্রামের বাড়িতে এসে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। 

জেলা সিভিল সার্জন আরো জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাবরেটরি থেকে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।আক্রান্ত ওই ব্যক্তিকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট হেলথ টেকনোলজির আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। 

আরো পড়ুন: ২৪ ঘন্টায় করোনায় নতুন সনাক্ত ৬৮৮ জন, মৃত্যু ৫

এ নিয়ে পাঁচবিবি উপজেলায় ৩ জন করোনায় আক্রান্ত হলেন বলে জানান তিনি। 

ইত্তেফাক/এএএম