রাজবাড়ীর কালুখালী উপজেলার দুস্থ ৩ শত আনসার ও ভিডিপি সদস্যের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৪ মে) সকালে রাজবাড়ী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে কালুখালী উপজেলা পরিষদ চত্ত্বরে সামজিক দূরত্ব বজায় রেখে ত্রাণ বিতরণের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ করেন রাজবাড়ী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা কমান্ড্যাট মো. রাসেদুজ্জামান। এ সময় প্রত্যেক সদস্যকে ত্রাণ সহায়তা হিসেবে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ১ টি সাবান ও মাস্ক দেওয়া হয়।
আরো পড়ুন: পাঁচবিবিতে আরো ১ জনের করোনা শনাক্ত
কালুখালী আনসার ভিডিপি কর্মকর্তা হাওয়া খাতুনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন পাংশা উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সৈয়দা শাহানা সুলতানা ও বালিয়াকান্দী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আবু সাইদসহ প্রমুখ।
ইত্তেফাক/এএএম
