নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরতে গিয়ে ফেরির নিচে চাপা পড়ে সুমন (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ মে) দুপুরে উপজেলার বিশনন্দী ফেরিঘাটে এ ঘটনা ঘটে।
নিহত সুমন চৈতনকান্দা নয়াপুর গ্রামের আ. আউয়ালের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় বিশনন্দী ফেরিঘাটে একটি ফেরি থামানো অবস্থায় ছিল। ফেরির আশপাশে কিছু সংখ্যক কিশোর চিংড়ি মাছ ধরছিলো। এ সময় সুমন মাছ ধরার জন্য ডুব দিলে ফেরির নিচে চাপা পড়ে। এক ঘণ্টা পর ফেরি কর্তৃপক্ষ বিষয়টি জেনে ফেরি সরিয়ে নিলে তার অত্মীয়রা সুমনকে খুঁজে পায়।এরপর তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন: কালুখালীতে দুস্থ আনসার ও ভিডিপির ৩’শ সদস্যের মাঝে ত্রাণ বিতরণ
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএএম
