আপনার রাশিফল

আপডেট : ০৪ মে ২০২০, ১৯:৫৮

মুহম্মদ আনিসুল হক

৫ মে ২০২০ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার

আজ ২২ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১১ রমজান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২২ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বুধ ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৫ ও ৬। শুভ বার: বুধ ও শুক্র। শুভ রত্ন: পান্না ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

নিজের সীমা লঙ্ঘন করা ঠিক হবে না। শরীর অসুস্থ হতে পারে। অবহেলা না করে চিকিত্সা নিলে ভালো করবেন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে।              

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন। ব্যক্তিগত সৃজনশীলতায় সুফল পেতে পারেন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সন্তানের কোনো সাফল্য মনকে উত্ফুল্ল করতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। স্থাবর সম্পত্তি কেনাকাটার সম্ভাবনা আছে। মন ভালো থাকবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

প্রয়োজনে ছোটো ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। মন ভালো থাকবে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। কোনো আত্মীয়ের সঙ্গে হঠাত্ যোগাযোগ হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে কাঙ্ক্ষিত কর্মপ্রাপ্তি হতে পারে।

 তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

গুরুত্বপূর্ণ কোনো কাজ শেষ করতে পারবেন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। বিদেশযাত্রা হতে পারে। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। সে সম্পর্কে সতর্ক থাকুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

পেশাগত যোগাযোগ চালিয়ে যান। সাফল্য পেতে পারেন। মনের গভীরে লালিত কোনো ইচ্ছা পূরণ হতে পারে। শ্রমিক-নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে। সাংগঠনিক কাজে সুফল পাবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় থাকতে পারে। কোনো উচ্চাশা পূরণ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতির মাধ্যমে কাঙ্ক্ষিত স্থানে কেউ কেউ যোগদান করতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পাবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। কোনো আশা পূরণ হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। শারীরিক অসুখ-অশান্তিকে অবহেলা করা ঠিক হবে না। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন। অংশীদারি ব্যবসায় নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন।