খুলনায় বৃদ্ধ করোনায় আক্রান্ত

আপডেট : ০৪ মে ২০২০, ২১:১২

খুলনায় ইব্রাহিম (৭০) নামে এক বৃদ্ধ করোনায় আক্রান্ত হয়েছেন। আজ সোমবার খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে তার করোনা পজিটিভ ধরা পড়ে।

খুলনা মেডিক্যাল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, আজ খুমেকের পিসিআর ল্যাবে ১৯২টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ইব্রাহিমের করোনা পজিটিভ ধরা পড়ে।

তিনি আরও জানান, গত ৩০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। তার বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলার গোড়াখালী গ্রামে। 

ইত্তেফাক/এমআর