স্বাভাবিক ব্যাংকিং চালুর দাবি ক্যাবের

আপডেট : ০৪ মে ২০২০, ২১:৩০

আমদানি-রূপ্তানি খাতে ব্যবসা বাণিজ্যের প্রতিবন্ধকতা দূরীকরণে ব্যবসা বাণিজ্যিক এলাকার ব্যাংকগুলোর সময়সীমা ও পরিধি বাড়ানোর নির্দেশনা বাংলাদেশ ব্যাংক দিলেও সাধারণ ভোক্তাদের আর্থিক লেনদেনে জড়িত ব্যাংকগুলোর সীমিত ব্যাংকিং, পালাক্রমে দায়িত্ব পালন ও রেশনিং ব্যাংকিংয়ের কারণে সাধারণ জনগণের ব্যাংকিং লেনদেন মারাত্মক ব্যাহত হচ্ছে। সাধারণ ভোক্তাদের আওতায় সেবা প্রদানকারী ব্যাংকগুলোর এলাকার ব্যবসা-বাণিজ্যের গ্রাহকরাও ব্যাংকিং লেনদেনে নানা প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। যার নেতিবাচক প্রভাব স্থানীয় ব্যবসা বাণিজ্যের ওপর পড়ছে। আর কিন্তু গ্রাহকরা সীমিত ব্যাংকিংয়ের কারণে প্রয়োজন মেটাতে ব্যাংকের দ্বারস্থ হচ্ছেন, অনেকেই হুমড়ি খেয়ে পড়ছেন। ফলে অনেক জায়গায় ব্যাংকিং খাতের গ্রাহকদের সামাজিক দূরত্ব মেনে চলা কঠিন হয়ে পড়েছে। তাই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সীমিত ব্যাংকিং, পালাক্রমে দায়িত্বপালন ও রেশনিং করে ব্যাংক খোলা রাখার ব্যবস্থার পরিবর্তে স্বাভাবিক কার্যক্রম শুরু করা হলে সামাজিক দূরত্ব প্রতিপালন সম্ভব হবে বলে মনে করছেন দেশের ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী জাতীয় প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম বিভাগ ও মহানগর কমিটি। —প্রেস বিজ্ঞপ্তি