স্বাস্থ্যবিধি অমান্য ঝিনাইদহে ৪৬ জনকে জরিমানা

আপডেট : ০৪ মে ২০২০, ২১:৫৭

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহে স্বাস্থ্যবিধি না মেনে ঘর থেকে বের হয়ে অযথা ঘুরাঘুরি ও দোকান খোলা রাখায় ৪৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদায় করা হয়েছে ৪১ হাজার ৭০০ জরিমানার টাকা। সোমবার  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, স্বাস্থ্যবিধি মেনে মানুষকে ঘরে রাখার জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে জেলায় ২০টি ভ্রাম্যমাণ আদালত টহল দিচ্ছে।