সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী এলাকায় বজ্রপাতে মাসুদ রানা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) বিকালে এ ঘটনা ঘটে।
মাসুদ রানা তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের চোমরখালী গ্রামের সরদার মতিয়ার রহমানের ছেলে। সে চলতি বছর জেসিএস মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
স্থানীয়রা জানায়, বিকেল ৫ টার দিকে চোমরখারী বিলে ধান তুলতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হয় মাসুদ। এরপর তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ধান তুলতে গিয়ে বজ্রপাতে ছেলেটি আহত হয়। দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/এমআর
