পীরগাছায় ব্যাংক কর্মকর্তার করোনা শনাক্ত, ১০ বাড়ি লকডাউন

আপডেট : ০৫ মে ২০২০, ০০:৪৭

রংপুরের পীরগাছায় এক ব্যাংক কর্মকর্তার(২৫) করোনা শনাক্ত  হয়েছে। এ ঘটনায় ওই কর্মকর্তার ডাকবাংলো সংলগ্ন ভাড়া বাসাসহ আশেপাশের ১০টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। তার বাড়ি পাশের মিঠাপুকুর উপজেলায়। তিনি ব্যাংক এশিয়ার (এজেন্ট ব্যাংকিং) পীরগাছার পাওটানা শাখায় কর্মরত।

গতকাল সোমবার সকালে স্থানীয় প্রশাসন ওই কর্মকর্তার ভাড়া বাসাসহ ১০টি বাড়ি লকডাউন ঘোষণা করেন।

গত ৩০ এপ্রিল পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করা হয়। রবিবার সন্ধ্যায় পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে তার নমুনা পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নমুনা পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে। তিনি করোনা উপসর্গ নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে গত বুধবার ভর্তি হন। বৃহস্পতিবার তার নমুনা সংগ্রহ করা হয়। ওই দিন রাতেই তিনি পালিয়ে যান। তিনি ব্যাংক এশিয়ার (এজেন্ট ব্যাংকিং) পীরগাছার পাওটানা শাখায় ক্যাশিয়ার হিসেবে কর্মরত।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সানোয়ার হোসেন বলেন,  করোনা পজেটিভ আসায় তার ভাড়া বাসাসহ ১০ বাড়ি লকডাউন করা হয়েছে।

ইত্তেফাক/এমআর