সাতক্ষীরায় সাবেক এমপি কাজী আলাউদ্দীনের খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ০৫ মে ২০২০, ০১:০৬

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ) নির্বাচনী আসনে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ কাজী আলাউদ্দীনের পক্ষ থেকে গতকাল সোমবার করোনা ভাইরাসে সৃষ্ট দুর্যোগে কর্মহীন ৩ হাজার ৬ শত দারিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সাবেক সাংসদ বিএনপি নেতা কাজী আলাউদ্দীন জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সারাদেশের ন্যায় অতীতে যেকোনো দুর্যোগে আমি গরিব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছি। আমি অতীতেও অসহায় মানুষের পাশে ছিলাম, বর্তমানে আছি এবং আজীবন থাকবো।

প্রায় ১৫ লক্ষ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করেছি।কালিগঞ্জের ১২ এবং শ্যামনগরের ১২টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রতিনিধির মাধ্যমে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।৩৬০০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে। জেলা নেতৃবৃন্দ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর মধ্যে শ্যামনগর উপজেলার গাবুরা, কৈখালী, নুরনগর, ভুরুলিয়া, কাশিমারী, আটুলিয়া, ঈশ্বরপুর, মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনী, সদর এবং পদ্মপুকুর।

কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর, বিষ্ণপুর, দক্ষিণ শ্রীপুর, কুশুলিয়া, মৌতলা, মধেরেশপুর, ধলবেড়ী, রতনপুর, ভাড়াশিমলা, তারালী, চাম্পাফুল ও নলতায় কর্মহীন অসহায় দুস্থ মানুষের মধ্যে ত্রান বিতরণ করা হয়।

ত্রাণের মধ্যে ছিল বড় পরিবারের জন্য ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১কেজি ছোলা এবং ছোট পরিবারের জন্য ৫ কেজি চাল, ২ কেজি আলু,১ কেজি ডাল, ১ কেজি ছোলা।

ইত্তেফাক/এমআর